ডুমুরিয়া ইউনিয়ন
টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নরেশ বিশ্বাস। দলীয় কর্মকাণ্ডে অসন্তোষ, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন। ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবেন না বলেও নিশ্চিত করেছেন।